ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির "বিল্ড ব্যাক বেটার এন্ড ফিনান্সিয়াল এডুকেশন" প্রকল্পের লক্ষ্যে ২০২২ ও ২০২৩ সালে গাজীপুর জেলার টংগী ও সদর এলাকায় ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের উন্নয়ন ও ফাইনান্সিয়াল এডুকেশন প্রদানে হাত ধরেছে ব্র্যাক। এই প্রকল্পের আওতায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবার একটি কর্মশালা অনুষ্ঠিত করেছে, যেখানে ব্যবসা ও ঋণ ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তাদের প্রতিনিধিগণের সাথে আলোচনা হয়।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এম.ডি. মোঃ মাহিরুজ্জামান ডি. জি.এম. অগ্রনি ব্যাংক গাজীপুর, সভাপতিত্ব করেন ব্র‍্যাক জেলা সমন্বয়ক আবু জাফর (বি,ডি,সি)।


ব্র‍্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির এরিয়া ম্যানেজার রতন কুমার দাস, মাইক্রফাইন্যান্স দাবি নুর মোহাম্মাদ সহ প্রকল্পের সাথে সমপৃক্ত ফিল্ড টেকনিক্যাল অফিসার, আরজুমা ইসলাম মিতালী, আল ইসলাম শান্ত, ইফাত জাহান লোপা, সুফল কুমার বিশ্বাস, চন্দ্রা চক্রবর্তী, ব্রাঞ্চ একাউন্ট অফিসার আব্দুল মোমিন ও প্রমুখ।

এই কর্মশালায় রেজিষ্ট্রেশন সংক্ষিপ্ত পরিচিতি স্বাগত বক্তব্য প্রকল্প পরিচিতি উম্মুক্ত আলোচনা ও মত-বিনিময় সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালা অব্যাহত হয়েছে। কর্মশালার আলোচনা ও লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং উক্ত কর্মশালায় ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও টেকসই অর অর্থনৈতিক উন্নয়ন অর্জনে সহায়তা করবে।


প্রকল্পের অংশ হিসাবে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদযাপিত করেছে "বিল্ড ব্যাক বেটার এন্ড ফাইনান্সিয়াল এডুকেশন" প্রকল্প।